রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সলঙ্গায় বিএনপির ৬ষ্ঠ দফার ঢিলেঢালা অবরোধ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সারা দেশের ন্যায় গতকাল বুধবার সলঙ্গায় চলছিল বিএনপির ৬ষ্ঠ দফায় ৪৮ ঘন্টার  অবরোধ কর্মসুচী। ঢিলেঢালা অবরোধ চললেও যাতায়াতে বেশী দুর্ভোগে ছিল চাকরিজীবিসহ সাধারন যাত্রীরা। কর্মহীন হয়ে পরিবার নিয়ে  মানবেতর জীবন যাপন করছে বাস শ্রমিকরা।বিগত কয়েক দফার অবরোধের চেয়ে আজকের অবরোধ উপেক্ষা করে ২/৪ টি বাস মহাসড়কে দেখা গেলেও নাশকতার ভয়ে যাত্রী শুন্য বলে জানায় বাসের শ্রমিকরা।তবে মাঠে দেখা মেলেনি অবরোধকারীদের।হাটিকুমরুল রোড গোল চত্বর দিয়ে ট্রাক,পিকআপ,প্রাইভেট কার,কার্গোসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।এই সুযোগে ভুক্তভোগী যাত্রীদের নিয়ে সিএনজি,অটোরিক্সাসহ থ্রি- হুইলার মহাসড়ক দাফিয়ে বেড়াচ্ছিল। অবরোধ চলাকালীন সলঙ্গার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।হাটিকুমরুল রোড গোলচত্বরসহ মহাসড়কের গুরুত্বপুর্ণ পয়েন্টে পুলিশের টহল  অব্যাহত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর