রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

উল্লাপাড়ায় শান্তির মিছিল

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ন

বিএনপি-জামায়াতের ৩ দিনের অবরোধকে ঘিরে উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের রাস্তার মোড়ে মোড়ে সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে এবং জনগণের জান-মাল রক্ষার্থে সতর্ক পাহারা দিচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উল্লাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র এস এম নজরুল ইসলাম এবং তার অনুসারী নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে বিকেল অবধি হাইওয়ে রাস্তার বিভিন্ন পয়েন্টে অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল করেছে মেয়র অনুসারীরা। মিছিলটি উল্লাপাড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় শান্তির মিছিলে তারা শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে।

আওয়ামীলীগের পৌর মেয়র নজরুল এ সময় বলেন, ‘বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধকে ঘিরে উল্লাপাড়ার হাইওয়ে রাস্তায় কেউ যেন ধ্বংসাত্মক, অপতৎপরতা ও সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সতর্ক অবস্থান এবং প্রতিরোধ দুর্গ গড়ে তুলেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপি- জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে আওয়ামীলীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্থাপনা ও সড়ক পাহারা দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষতিসাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করতে না পারে তার জন্য আমাদের এ প্রচেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর