সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় রাজপথ দখল করে মিছিল করেছে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র নজরুল 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

২৮ অক্টোবর বিএনপি’র মহাসমাবেশের দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুরো রাজপথ দখল করে মিছিল ও সমাবেশ করেছে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। শনিবার সকালে মেয়র নজরুল তার সমর্থকদের নিয়ে পৌর শহরে একটি শান্তি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মেয়রের বাসভবনে এসে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র নজরুল বলেন, বিএনপি’র মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ এবং তাদের হাঁটা, দৌড় বা বসা সমাবেশ দেখেছি। ভবিষ্যতে হয়তো হামাগুড়ি সমাবেশও দেখতে পাব। এসব সমাবেশের ভয় দেখিয়ে আওয়ামীলীগকে কখনো দুর্বল করা যাবে না। আ’লীগ রাজপথের সংগ্রামী দল। রাজপথ কিভাবে দখলে নিতে হয় আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীরা তা জানে।
তিনি আরও বলেন, আমরা রাজপথের দল, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। বিএনপির অপরাজনীতি আ’লীগের কর্মীরা রাজপথ থেকেই মোকাবেলা করবে ইনশাল্লাহ।
সমাবেশে তিনি আরও বলেন, বঙ্গের জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের রাজনৈতিক দর্শন শিখিয়েছে, কিভাবে কঠোর পরিশ্রম ও জনগনের ভালোবাসা নিয়ে ছাত্র থেকে ছাত্রলীগ নেতা, ছাত্রলীগ নেতা থেকে কিভাবে যুবলীগ নেতা, যুবলীগ নেতা থেকে কিভাবে আওয়ামীলীগের একজন যোগ্য নেতা হিসেবে গড়ে উঠতে হয়। প্রিয় ভাইয়েরা আগামী জানুয়ারীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের আমি একজন মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে আপনাদের সাথে নিয়ে নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।
এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পৌর আ’লীগ নেতা আল হেলাল রতন, আ’লীগ নেতা মোঃ জাবেদ আলী, মোঃ ইউসুফ আলী, মোঃ আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা মোঃ তোফায়েল ইসলাম বকুল, হোসেন আলী, ছাত্রলীগ নেতা একরামুল হক ও শাওন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর