সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বণার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রায় উপজেলা,পৌরসভা সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী তিন হাজার মোটরসাইকেল, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস নিয়ে সরকারের জাতীয় ও স্থানীয় উন্নয়নের ছবি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বর্নাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

স্মরণকালের সবচেয়ে বড় এই শোভাযাত্রাটি বাদ্যযন্ত্রের তালে তালে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন সড়ক-মহাসড়ক প্রদক্ষিন শেষে সরকারি আকবর আলী কলেজ মাঠে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর ইমাম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমী,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম উজ্জল,মনিরুজ্জামান পান্না সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর