সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুর্গাপুজায় মহানবমীতে দর্শনার্থীদের ভীড়

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

গতকাল রবিবার অষ্টমীতে ছিল কুমারী পুজা। সলঙ্গার প্রতিটি পুজা মন্ডপে অন্যান্য আয়োজনের সাথে আছে চন্ডিপাঠ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে সলঙ্গায় ৩২ টি মন্ডপে দুর্গাপুজা। প্রশাসন ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের তদারকি আর নজরদারির কেন কমতি নাই। তা ছাড়াও প্রতিটি পুজামন্ডপে রয়েছে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী। প্রতিটি মন্ডপে কর্তব্যরত আনসার-পুলিশ রয়েছে তৎপর।   পুজা অর্চনার পাশাপাশি পুজামন্ডপ এলাকাগুলো সেজেছে বর্ণিল আয়োজনে।অষ্টমী আর নবমীতে বেশির ভাগ মন্দিরে বিকেল হতে গভীর রাত পর্যন্ত দেখা যায় ভক্ত,পুণ্যার্থী আর দর্শনার্থীদের ঢল। কেউবা মোটর সাইকেল,কেউ আবার রিক্সা-ভ্যান রিজার্ভ করে স্ত্রী- সন্তান আপনজনদের নিয়ে ছুটছে এক মন্দির থেকে আরেক মন্ডপে।সলঙ্গায় এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। সব বয়সের নারী-পুরুষসহ সকল ধর্মের মানুষের পদচারনা ছিল মন্ডপগুলোতে।সলঙ্গা উত্তরপাগা জগন্নাথ মন্দির সহ কিছু পুজামন্ডপ এলাকায় বসেছে দোকান পাট।আজ সোমবার মহানবমী এবং আগামীকাল মঙ্গলবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর