শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় সরকারি চাউল জব্দ, আ.লীগ নেতার জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ১২ বস্তা সরকারি চাউল জব্দ ও আওয়ামীলীগ নেতা রেজাউল করিম রেজাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। চাউল ব্যবসায়ি রেজা ভাঙ্গুড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার কৈডাঙ্গা গ্রামের মৃত সেকেন্দার খানের ছেলে।

মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ও ভাঙ্গুড়া থানার এস আই মোঃ আকরাম হোসেন উপজেলার শরৎনগর বাজারে অভিযান চালিয়ে মোঃ রাঙ্গা সরদার এর কাপুড়ের দোকান থেকে ১২ বস্তা সরকারি চাউল জব্দ করেন। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাউল ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাউল জব্দ করে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর