শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

রামগড়-জালিয়াপাড়া সড়কে যাত্রবাহী বাস উল্টে আহত ৩০

খাগড়াছড়ি প্রতিনিধি: 
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৪:১২ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মাহবুব নগর এলাকায় বেপরোয়া গতিতে আসা শান্তি পরিবহন বাস উল্টে প্রায় ৩০ জনের অধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি থেকে কুমিল্লা গামি শান্তি পরিবহন ঢাকা মেট্রো ব (১৪-১০৪৪) মাত্রাতিরক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝেই উল্টে যায়।

স্থানীয় পুলিশ সূত্রে জানায়, দূর্ঘনায় প্রায় ৩০জন যাত্রী আহত হয়েছে।আহত ব্যাক্তিদের স্থানীয় লোকজনের সহযোগিতায় চিকিৎসার জন্যে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত গতির কারণে এই দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনা ঘটার পর পরই চালক পালিয়ে গেছে। এতে অনেকেই আহত হয়েছেন। খবর পেয়ে এলাকাবাসী আহতদের সহযোগিতার জন্য এগিয়ে আসে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’সকালে খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসটি উল্টে যায়।’ ওসি আরও জানান, আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর