সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বান্ধুবীকে হত্যার পর লাশ ফেলে রাখা হয় মর্গে, ৬ দিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা

চলনবিলের আলো নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

রাতের বেলায় বন্ধুর ফাঁকা বাড়িতে বান্ধুবী নাসরিনকে নিয়ে গিয়েছিল রোমান। সঙ্গে ছিল রোমানের আরো ৩/৪জন বন্ধু। রাতভর সেখানেই চলে ইয়াবার আড্ডা। এরপর নারসিনকে হত্যা করে ঘরের ধর্নার সাথে ঝুলিয়ে রাখা হয়। ভোরে সেখান থেকে দুই বন্ধু মটরসাইকেলের মাঝখানে মৃত নাসরিনকে বসিয়ে নিয়ে যায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতাল মর্গে। এরপর মর্গের সামনে মৃতদেহ ফেলে রেখে রোমান তার বান্ধুবীর বাবাকে মোবাইলে মেয়ের মৃত্যুর সংবাদ জানিয়ে পালিয়ে যায়। এ ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও নির্মম এ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আশ্রয়দাতা আকাশ গ্রেপ্তার হয়েছে। ৬ অক্টোবর দিবাগত রাতে সদর উপজেলার সয়দাবাদ পূর্নবাসন এলাকায় সেলিম সেখ ওরফে পটল জামাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার সুমাইয়া খাতুন ওরফে নাসরিন (১৯) শহরের মাছুমপুর মধ্য পশ্চিম পাড়ার বাসিন্দা বাস শ্রমিক নাসির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, স্বামীর সংসার ভেঙ্গে যাওয়ায় ৩ বছর বয়সী ছেলেকে নিয়ে নাসরিন দুই বছর যাবত তার বাবার বাড়িতেই থাকতো। এ অবস্থায় সয়দাবাদ পূর্নবাসনের বাসিন্দা মৃত তোফাজ্জল হোসেনের ছেলে রোমান ও নোমানের (২৫) সাথে তার বন্ধুত্ব গড়ে উঠে। রোমান মাঝে মধ্যেই নাসরিনকে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যেত। এ অবস্থায় ৬ অক্টোবর বিকেলে নিজের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নাসরিনকে তার বাড়ি থেকে নিয়ে যায় রোমান। রাত দেড়টার দিকে রোমান তার বান্ধুবীর বাবাকে মুঠোফোনে জানায় নাসরিন পাগলামি করছে এসে আপনি নিয়ে যান। সকালে যাওয়ার কথা বলে ফোন রেখে দেয় নাসরিনের বাবা। এরপর ভোরে রোমান মুঠোফোনে নাসরিনের বাবাকে জানায় নাসরিন গলায় ফাঁস দিয়ে তার চাচাতো ভাই আকাশের বাড়িতে আত্বহত্যা করেছে। লাশ হাসপাতালের মর্গে আছে।

এ বিষয়ে নিহতের বাবা নাসির উদ্দিন বুধবার জানান, উভয়ের মধ্যে সর্ম্পক থাকায় মেয়ে নাসরিনকে তার বন্ধু রোমানের সাথে যেতে দিয়েছিলাম। নিজের বাড়িতে না নিয়ে একটি ফাঁকা বাড়িতে মেয়েকে নিয়ে যায় রোমান। সেখানে রাতভর তার অন্যান্য ছেলে বন্ধুদের নিয়ে ইয়াবা সেবনের আড্ডায় মেতে ছিল রোমান। এক পর্যায়ে তারা সবাই মিলে মেয়েকে মারধর করে হত্যার পর লাশ ধর্নার সাথে ঝুলিয়ে রেখেছিল। তারা হয়তো মেয়েকে দলবেঁধে ধর্ষনও করেছে। মেয়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবী করেছেন বাস শ্রমিক নাসির।

এ বিষয়ে সিরাজগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনার পরের দিন আশ্রয়দাতা রোমানের বন্ধু আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে বাবা-মা ঢাকায় থাকায় সে বাড়িতে একাই থাকতো। ঘটনার আগে গভীর রাতে মটরসাইকেলে করে নাসরিনকে নিয়ে ওই বাড়িতে হাজির হয় রোমান। সাথে আরো ৩/৪জন বন্ধু ছিল। ঘরের মধ্যে তারা সবাই এক সাথে ইয়াবা সেবন করেছে। একপর্যায়ে নাসরিনকে নিয়ে রোমান আলাদা একটি কক্ষে ঢুকে পড়ে। অন্যরা ঘরের মধ্যেই ইয়াবা সেবন করতে থাকে। ভোরের দিকে আকাশসহ অন্যরা রোমানের কক্ষের ভিতর ধর্নার সাথে নাসরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

ওসি আরো বলেন, অভিযুক্তরা সবাই সমবয়সী। এলাকায় তারা ছিচকে চোর ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে পুলিশের কাছে তথ্য আছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস,আই আব্দুর রাজ্জাক বুধবার সন্ধ্যায় জানান, হত্যাকান্ডে জড়িতদের মধ্যে আকাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর