সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামাত বিএনপি নেতার টাকা দিয়ে ইউনিয়ন আ.লীগ কার্যালয় নির্মাণ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামাত ও বিএনপি নেতার টাকা দিয়ে নবনির্মিত পূর্নিমাগাঁতীর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় নির্মাণ করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুধবার ৪ ( অক্টোবর ) রাতে পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য নবী নূর রহমান রচি ফেসবুকের আইডি থেকে সেচ্ছাসেবক দলের সেক্রেটারি ও একাধিক  জমাতের কর্মীদের নিকট থেকে টাকা ও ইটভাটা থেকে ইট নেওয়ার ঘটনাটি ফেসবুকে  প্রকাশ করেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের আইডি থেকে বুধবার রাতে লিখেন যে ,এটা কাদের অফিস জামাতের না আওয়ামী লীগের? ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম নয় নম্বর সাহারুল যে কিনা জামাতের সেক্রেটারি তার টাকায় ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিস নির্মাণ হয়েছে,পুঠিয়ার সাঈদ যে কিনা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি তার টাকায় পার্টি অফিস নির্মাণ হয়েছে, জামাতের অনেক লোকের ইটভাটা থেকে ইট নেওয়া হয়েছে,অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জামাত-বিএনপির টাকা নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস নির্মাণ এটা কতটা শোভনীয় আওয়ামী লীগের নীতি নির্ধারকদের কাছে আমার প্রশ্ন? পূর্নিমাগাঁতী আওয়ামীলীগ অফিস  উদ্বোধন হবে অথচ চেয়ারম্যান সাহেব সহ আমাদের অবগত করা হলো না? এটা কেমন রাজনীতি?কোন মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত না নিয়ে সভাপতি সাহেব আমাকে ফোন দিয়ে টাকা চাইলেন,আমি বল্লাম আপনি মোবাইলে ফোন করে টাকা চাওয়া কি ঠিক ? আপনি মিটিং ডাকবেন আমরা সিন্ধান্ত নিব মিটিং এর মাধ্যমে কমেটি করে কাজ করবো,তার পর আর যোগাযোগ করেন নাই।পূর্নিমাগাঁতী আওয়ামীলীগ অফিস হলো কাদের টাকায় ? যাহাদের টাকা নেওয়া হলো ক্রমিক নং ৭,৮,৯,১২,২০ এরা কোন দলের লোক?? পূর্নিমাগাঁতী আওয়ামীলীগ অফিস হবে তাহা পূর্নিমাগাঁতী আওয়ামীলীগের নেতা কর্মিদের কাহাকেও অবগত না করে একা একা এতবড় একটা কাজ করা কি ঠিক ?? কাদের খুশী করতে এই কাজ করা হলো? আমরা বিষয়টি জানতে চাই।
এ ঘটনা প্রকাশ পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন ঘটনাটি তদন্ত করে  সঠিক তথ্য বের করা হোক এবং এমন ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
অন্যদিকে পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ সরকার তার ফেসবুক আইডি থেকে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় নির্মাণের হিসেব প্রকাশ করেন। যেখানে নবী নূর রহমান রচি অভিযোগ করে ফেসবুক আইডি থেকে যে নামগুলো প্রকাশ করেছেন তা দেখতে পাওয়া যায়।
মুঠোফোনে পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ সরকার”এলাকার দুটো ইট ভাটা নালিকের কাছ থেকে ইট ও শাহ সিমেন্টের ডিলার এবং দলীয় লোকদের কাছ থেকে সহযোগিতা নিয়ে পার্টি অফিস করেছি। জামাত বিএনপি লোকদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি ঠিক নয়।
এ বিষয়ে মুঠোফোন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি বলেন ,জামাত ,বিএনপির কোন নেতা কর্মীর কাছ থেকে পূর্নিমাগাঁতীর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় করার জন্য টাকা লেনদেন হয়ে থাকে বিষয়টি ভালো ভেবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর