সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়া লাইভ ভেরিফিকেশন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকেঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতা পাওয়া উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন ও মত বিনিময় সভা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেল সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে দশটায় পৌরসভা ও সদর উল্লাপাড়া ইউনিয়নের উপকারভোগী বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু, পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম শাহ আলম , শহিদুল ইসলাম, জাহিদুজ্জামান কাকন, সমাজসেবা কর্মকর্তা আঃ মোত্তালিব প্রমুখ।

উল্লাপাড়া পৌরসভা ও সদর উল্লাপাড়া ইউনিয়ন মিলে ভাতা পাওয়া উপকারভোগি সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর