সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় এলানের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের কাওয়াক মোড়ে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী হেদায়েত আহমেদ এলানের ব্যক্তিগত অফিসে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কর্তন, তবারক বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় দলীয় নেতা-কর্মীরা আবারও আওয়ামীলীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনায় দেখতে চায়। তারা আরোও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আগামী ৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। শেখ হাসিনার জম্মদিনে উপস্থিত নেতা-কর্মীরা এ সময় উল্লাপাড়া সহ দেশের সর্বস্তরের মানুষের কাছে শেখ হাসিনার সুস্থতা, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।
শেখ হাসিনার জম্মদিন উপলক্ষে কেক কর্তন অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: মোখলেছুর রহমান ডাবলু’র সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৬৫ সিরাজগঞ্জ-৪ আসনের আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সাবেক তুখোড় ছাত্রনেতা, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আবু হানিফ, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহ জুবায়ের শুভ্র, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: রাশেদুল হাসান লুলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল হাসান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু। পরে অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে কেক ও তবারক বিতরণ করেন উপজেলা আ’লীগ নেতা হেদায়েত আহমেদ এলান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর