সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের অর্থ বিতরণ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রালয় থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের অর্থ অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শিক্ষা মন্ত্রালয়ের এ অর্থ উপজেলার উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার ১৫ (পনের) জন শিক্ষার্থীর মাঝে অনুদান হিসেবে বিতরণ করা হয়। এ সময় প্রতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। ইতিপূর্বেও শিক্ষকদের মাঝে ১ লাখ টাকার আর্থিক প্রণোদনার অর্থ বিতরণ করা হয়। অনুদানের ৫ লাখ টাকার বাকী অর্থ প্রতিষ্ঠান উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রালয়ের আর্থিক অনুদানের অর্থ উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বিভিন্ন শ্রেণির ১৫ জন শিক্ষার্থীর হাতে তুলে দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহসান আলী সরকার। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সুপারিনটেন্ডেট মাওলানা মো: ছোরমান আলী, সহকারি শিক্ষক (বিএসসি) মো: রফিকুল ইসলাম, শিক্ষক আফরোজা বারী, পারভীন আক্তার, আনোয়ারুল ইসলাম বিপু প্রমুখ।  এদিকে আর্থিক  অনুদান পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। এ সময় শিক্ষা বান্ধন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং ভুয়সী প্রশংসা করে শিক্ষার্থী ও অভিভাবকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর