শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রামগড় সীমান্তে চিনিসহ পাচারকারী আটক

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪১ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি সহ ১ পাচারকারীকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ১১ বস্তা চিনিসহ মো: বাবু (২১) নামে এক পাচারকারী আটক করা হয়। আটক বাবু রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের বাসিন্ধা মো: ইউসুফের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি দল ফেনীরকুল বৈদ্য কালা মিয়ার বসতঘর তল্লাশি করে ঘরে জমা এসব ভারতীয় চিনি সহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন,পাচারকারী একটি সিন্ডিকেটের সদস্য।তাদের মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর