রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেলে আতঙ্ক পাবনাতে ভিন্নধর্মী বৈশাখ উৎস ও জ্ঞান মেলা অনুষ্ঠিত “ব্রিজ আছে, রাস্তা নেই” ভাঙ্গুড়ার বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ

চৌহালীতে দৃষ্টি নন্দন মাদরাসার ভিত্তিপ্রস্তর

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৬:১৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া পূর্ব পাড়ায় আধুনিক শিক্ষার সমন্বয়ে কুরআন শিক্ষার আলো ছড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো. সালাউদ্দিন ও মো. দেলোয়ার হোসেন। সম্পর্কে তারা চাচা ভাতিজা। তাদের বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবে রুপ দিতে শতবছরের পুরনো “ভূমুরিয়া মধ্যপাড়া কবরস্থান সংলগ্ন নতুন দৃষ্টি নন্দন  মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও তারা বিভিন্ন সময় সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে থাকেন।
“ভুমুরিয়া মধ্যপাড়া কবরস্থান নুরানিয়া হাফিজিয়া মাদরাসা” নামে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হলে দেশের বিভিন্ন প্রান্তের মাদরাসায় পড়ুয়া স্থানীয় শিক্ষার্থীরা বাড়িতে থেকেই লেখা পড়া করতে পারবে।
শুক্রবার (২৫ আগষ্ট) সকালে মাদরাসাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বিদ্যুৎ, ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন, আবু বক্কার সিদ্দিক দুলাল, মো. আব্দুল খালেক ইমন, আলমগীর হোসেন সহ স্থানীয় ইউপি সদস্য ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ বলেন, এখানে  মাদরাসা দৃষ্টি নন্দন, উন্নত কবরস্থান ও রাস্তা ঘাট উন্নয়নে আরেক ধাপ এগিয়ে যাবে এলকা। প্রবাসিদের এমন মহোতি উদ্যোগকে স্বাগত জানান তিনি। প্রবাসিরা মুঠো ফোনে জানান, আমরা সরকারের উন্নয়নে অংশ হিসেবে  গ্রামবাসির জন্য কিছু করতে সকলের দোয়া আর ভালবাসা  চাই।
  ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হোসেন সরকার বলেন, ইসলামের পথে চললে জীবন সুখী ও সুন্দর হয়। দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে হলে দ্বীনি শিক্ষার বিকল্প নাই। এলাকার ছেলে মেয়েদের কোরআন শিক্ষার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী দুজনের এ উদ্যোগ আমার খুব ভালো লেগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর