শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় এইচএসসিতে কৃতকার্য অর্জন করলেন সুজানা লক্ষ্য প্রশাসন ক্যাডার হয়ে দেশসেবা ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা-পৌর শাখার ৩১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ঈশ্বরদীতে সাংবাদিক এস এম রাজা’র জন্মদিন উপলক্ষে সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৬৬ পর্ব অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

উল্লাপাড়ায় ২ অফিসের রশি টানাটানিতে রোপা আবাদ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন

শস্য ভান্ডার খ্যাত উল্লাপাড়ায় ফসলের মাঠে চলছে রোপা লাগানোর কাজ। ব্যস্ত সময় পার করছে কৃষক-শ্রমিকরা। ঠিক এমনি মুহুর্তে বজ্রপাতে পুড়ে যাওয়া ৩ টি ট্রান্সফরমার না পেয়ে হতাশায় ভুগছে এলাকার কৃষক ও নলকুপ মালিকরা।
বিএডিসির আওতাধীন তিনটি গভীর নলকুপের ৩ টি ট্রান্সফরমারের জন্য কয়েকশ’ বিঘা জমিতে রোপা চাষ করতে পারছেন না কৃষকরা। বিএডিসি ও পল্লী বিদ্যুৎ অফিসের রশি টানাটানি, গাফিলতি ও সুষ্ঠ তদারকির অভাবে ৩ টি স্কিমে ফসল উৎপাদন ব্যহত হচ্ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ উঠেছে।
জানা গেছে, উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামের গভীর নলকুপ ম্যানেজার শাহেদ আলী, আলতাব মন্ডল ও সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের ফিরোজ মাহমুদের গভীর নলকুপের ১ টি করে ট্রান্সফরমার বজ্রপাতে পুড়ে যায়। শাহেদ আলী ও ফিরোজ মাহমুদ বিধিমোতাবেক পল্লী বিদ্যুৎ অফিসে ২৫ হাজার করে টাকা জমা দিলেও সময় মতো ট্রান্সফরমার ও সংযোগ পাচ্ছেন  না। বৃষ্টির পানিতে সামান্য কিছু জমিতে ধানের চারা রোপন করলেও পানির অভাবে তা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, এমন মুহুর্তে ২ অফিসে একাধীক বার ঘোরাঘুরি করলেও কোন সুফল পাচ্ছি না।
এ বিষয়ে উল্লাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম তুহিন বলেন, ট্রান্সফরমার মেরামতের কাজ চলছে, সময় মতো পেয়ে যাবে।
উল্লাপাড়া বিএডিসি অফিসের সহকারী প্রকৌশলী শাহী আমিন বলেন,আমরা পল্লী বিদ্যুৎ অফিসে ট্রান্সফরমার পাওয়ার জন্য চিঠি পাঠিয়েছি।
 উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি  জানান,আপনার মাধ্যমে জানলাম।মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে দ্রুত খোজ খবর নিচ্ছি। কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর