সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

স্বামী আর পিতাতন্ত্রের দালালরা রাজনীতি ধ্বংস করছে : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৭:০৪ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শুধু দুই পরিবার-ই নয়, স্বামী আর পিতাতন্ত্রের দালালরা রাজনীতি ধ্বংস করছে। তারা মহাজোট-যুগপৎ-মঞ্চ- মোর্চার আড়ালে জনবিরোধী ষড়যন্ত্র করে চলেছে।

তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে অনুষ্ঠিত এক পথসভায় উপরোক্ত কথা বলেন। ২২ আগস্ট সকালে অনুষ্ঠিত পথসভায়   বক্তব্য রাখেন এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা ও  দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নির্মমভাবে বাংলদেশের মানুষকে কষ্টের মধ্যে ঠেলে দিচ্ছে ছাত্র-যুব-জনতা বিরোধী দুর্নীতির রাঘব বোয়ালেরা। এদেরকে না বলুন, এদেরকে প্রতিহত করুন। তা না হলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি-শিক্ষা-ধর্ম-মানবতা-সমাজ-সভ্যতা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর