বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফসলি জমি কেটে সাবাড় আগামী প্রজন্মের ভবিষ্যৎ কী?- এস এম মাসুদ রানা নওয়াপাড়ায় ভবন ভাড়া নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হ*ত্যা আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত আটঘরিয়ায় কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নাগরপুরে স্কুল শিক্ষক আব্দুল হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সভাপতি পদপ্রার্থী মো.মাহফুজুর রহমান(বানিজ) নওয়াপাড়া নূরবাগে পচা মাছের সাম্রাজ্য, তাজা নামে চলছে ভয়ংকর প্রতারণা

ভাঙ্গুড়ায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ জুন) বিকালে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের শাহানগর গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত সৈয়দ আলী ওই গ্রামের মৃত: ছকির উদ্দিন প্রা: এর ছেলে ও অভিযোগকারীর সহোদর ছোট ভাই।

অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দ আলী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ক্ষমতার বলে জোরপূর্বক তার আপন বড় ভাই ছাদেক আলীর পৈতীক বসতবাড়ি ভাঙচুর করে কাঁটাতারের বেড়া দেয় এবং একটি রুমে ঢুকে আলমারি শোকেস ভাঙচুর করে প্রাণ নাশের হুমকি দেয়। পরে উপায়ান্তর না দেখে সাদেক আলী প্রথকে ৯৯৯ ফোন দেয় ও পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে অভিযোগকারী সাদেক আলী বলেন, আমার ছোট ভাই সৈয়দ আলী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বসতবাড়ি ভাঙচুর করে এবং তোকে আলমারি ভেঙে ১০ লক্ষ টাকা লোড করে।

সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সৈয়দ আলী বলেন, আমার বড় ভাই অন্যায় ভাবে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। আমি কোন কিছু ভাঙচুর করিনি। আমার যেটুকু জায়গা শুধু সেটুকুই কাঁটাতারের বেড়া দিয়েছি।

এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বসতবাড়ি ভাঙচুরের সত্যতা পেয়েছি। বিষয়টা জমিজমা সংক্রান্ত হওয়ায় আগামী সোমবারে উভয় পক্ষকে নিয়ে বসে দলিল পত্র দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর