শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

অভয়নগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৭ মে, ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রাম থেকে, গাঁজাসহ চন্দনা ঋষি(২২), নামের এক গাজা বিক্রেতাকে আটক করেছেন থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬মে) রাত আনুঃ ৯.৪০ মিঃ সময়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চলিশিয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের জয় ঋষির ছেলে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ মেহেদী মাসুদ জানান, গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে, এরকম মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর