শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১০:৫২ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
নিহত ব্যক্তির নাম শিপন আলী (৩৫)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা গ্রামের বাসিন্দা।
আহত ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা মাধবপুর আবু বক্কর (৪৫), রিমা বেগম (৩০), আবু বক্কর (৪৫), শামীম হোসেন ১১), আনোয়ার হোসেন, শফিক উদ্দিন (২৯), বন্যা খাতুন (২০)।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী নোহা মাইক্রোবাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রীজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে (কুষ্টিয়া ট ১১-২০৩৪) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর