শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২৫০গ্রাম হেরোইন সহ গ্রেফতার ১ 

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৬ মে, ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের  অভিযানে ২৫০গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে গতকাল  ০৫মে২০২৩ তারিখ বিকাল ৫.৪০ ঘটিকার সময় ডিবি পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই তানভীর রহমান, এএসআই মোঃ ইকবাল কবির সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন পাবনা পৌরসভার বাস টারর্মিনালে মোঃ আশরাফ আলী শেখ এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম মাদক দ্রব্য হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী হলো পাবনা সদর থানার লস্করপুর গ্রামের মৃত নবীর হোসেনের ছেলে মোঃ আশরাফুল ইসলাম ওরফে শামীম (৫৫), গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পাবনা সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ৮(গ) ধারায় মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর