শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে বাইক অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও বাইকারদেরকে সকল নির্দেশনা মানার আহবান জানিয়ে লিফলেট বিতরণ ও শান্তি সড়ক সমাবেশ করেছে সেভ দ্য রোড। দুর্ঘটনামুক্ত ঈদযাত্রার প্রত্যাশায় ২১ এপ্রিল সকাল ৮ টা থেকে পদ্মা সেতু মাওয়া প্রান্তে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখেন মহাসচিব শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক. আল আমিন মুন্না প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, গত ৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে বাইক লেন ও পদ্মাসেতুতে বাইক চলাচলের অনুমোদনের দাবিতে বাইক র‌্যালী ও সমাবেশের পর যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুতে বাইক চলাচলের অনুমোদন দেয়ায় বাইকাররা খুশি হয়েছে। ছাত্র-যুব-জনতার পথবন্ধু সেভ দ্য রোড অনতিবিলম্বে বাইকলেন কার্যকরের পাশাপাশি সিসিটিভি ও ৫ কিলোমিটার পরপর পুলিশ বুথ স্থাপনের দাবি জানাচ্ছে। এই দাবি কার্যকর হলে সড়কপথ দুর্ঘটনা অনেক কমে আসবে। সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা বলেন, ঈদযাত্রা দুর্ঘটনামুক্ত রাখতে সারাদেশে সেভ দ্য রোড সচেতনতা, গবেষণা ও স্বেচ্ছাসেবা করছে। ১৫ বছর ধরে রেল- নৌ-আকাশ ও সড়কপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত সেভ দ্য রোড-এর সাথে সারাদেশে সাধারণ মানুষ সংযুক্ত হচ্ছে। আমরা বিশ^াস করি সাধারণ মানুষ সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সবাই সততার সাথে দায়িত্ব পালন করলে সকল পথ দুর্ঘটনামুক্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর