শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নলছিটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৪:৫১ অপরাহ্ন

ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন (৪২)নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১০ টার দিকে শহরের হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম সুমন শীতলপাড়া এলাকার মৃত আমজেদ হোসেনের ছেলে। সে যুবলীগের রাজনৈতিক নতা হিসেবে পরিচিত।
রাত ১০ টার দিকে হাইস্কুল রোডে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুমন ঘটনাস্থলের পাশে একটি চায়ের দোকানে দাড়িয়ে ছিলেন এসময় কয়েকজন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে। সুৃমন দৌড়ে পাশ্ববর্তী একটি তেলের দোকানে আশ্রয় নিলে। সেখানে বসে তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ ।ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো. মহিতুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর