শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আমিনপুরে ৭৫০ গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৮:৪৯ অপরাহ্ন

পাবনা আমিনপুরে ৭৫০গ্রাম গাঁজা সহ মধু মন্ডল নামে ১ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।
গতকাল ২৯ ই মার্চ বুধবার রাত্রি  আনুমানিক ১০ঃ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে  আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান ও অফিসার ইনচার্জ (তদন্ত) জিন্নাত সরকার এর নির্দেশনায় এসআই ব্রজেশ্বর বর্মন  সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে  আমিনপুর থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের অন্তর্গত দূর্গাপুর দক্ষিণ চর মোঃ মধু মন্ডল (৩২) তার বসত বাড়ির আঙ্গিনা হতে ৭৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে আমিনপুর থানা পুলিশ।
গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী মধু মন্ডল (৩২) আমিনপুরের দূর্গাপুর দক্ষিণ চরের মাহাতাব মন্ডলের ছেলে
এবিষয়ে আমিনপুর থানা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর