শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চুরি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৩:৫৫ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত একটি অটোভ্যান চুরি হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) রাতে উপজেলার ভবানীপুর দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অটোভ্যানটির মালিক ওই গ্রামের দরিদ্র সুমন আলী ফকির।

ভ্যানচালক সুমন আলী ফকির জানান, শুক্রবার রাতে তার অটোভ্যানটি বাড়ির উঠানে তালা দিয়ে চার্জে রেখে ঘুমোতে যান। রাত তিনটার দিকে তার স্ত্রী সেহেরি খেতে উঠে দেখেন অটোভ্যানটি সেখানে নেই। চোরেরা তালা ভেঙে গাড়িটি চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, অটোভ্যানটি উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর