শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

শার্শায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন

যশোরের শার্শায় ৩ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কন্যাদহ ধাঁবাড়ি তালতলার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শার্শা উপজেলার রামপুর গ্রামের ইউপি সদস্য সুলতান আহমদ বাদশার ছেলে আব্দুল আলিম লতা (২৮) ও মাটিপুকুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে রেজাউল করিম (২৭)।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম আকিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ তাদের শরীর তল্লাশী করে তিন বোতল বিদেশি মদ পাওয়া যায়। আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর