সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বরিশাল শিক্ষা বোর্ডে এগিয়ে ভোলা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ঘোষিত ফলাফলে এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী। বোর্ডে পাসের হারের দিক থেকে সবার শীর্ষে রয়েছে ভোলা জেলা, আর সর্বনিম্ন পটুয়াখালী জেলা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘোষিত ফলাফলের পরিসংখ্যান করে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এ বছর এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব চেয়ে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। ঘোষিত ফলাফলে এবার সবচেয়ে বেশি ৩ হাজার ৩৮৯ জন মানবিক বিভাগের শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ২৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩৩ জন জিপিএ-৫ পেয়েছে। পাশাপাশি বরিশাল বোর্ডে এবার কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর