সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

আসাদের ইতিহাস আড়ালের চেষ্টা চলছে : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ঊনসত্তুরের মহানায়ক শহিদ আসাদের ইতিহাস আড়ালের চেষ্টা চলছে। ছাত্র-যুব-জনতা অনতিবিলম্বে বাংলাদেশের সকল শ্রেণির পাঠপুস্তকে আসাদের রক্তাক্ত শাহাদাতের ইতিহাস তুলে ধরার দাবি জানাচ্ছি।

২০ জানুয়ারি বিকেল ৩ টায় বিজয় নগরস্থ কার্যালয়ে ‘শহিদ আসাদের জীবন দান বনাম বর্তমানের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বিদ্যুৎ- তেল-গ্যাস-বাড়ি ও গাড়ি ভাড়া বৃদ্ধির মত গণবিরোধী সকল সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে ছাত্র-যুব-জনতার পক্ষ থেকে। কেননা, করোনা পরিস্থিতির পর সারাদেশে যখন নীতিহীনতার রাজনীতিক আর প্রশাসনিক ব্যক্তিদের দৌড়াত্ম চলছে, তখন নতুন করে বিদ্যু- তেল-গ্যাসের দাম বৃদ্ধি মরার উপর খরার ঘা হিসেবে প্রতিয়মান হচ্ছে।

এর আগে সকালে শহিদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর