শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় গাঁজাসহ বিক্রেতা ও পলাতক আসামীসহ দুই জন গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৪:১০ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ বিক্রেতা ও পলাতক নারী আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এসআই মনিরুজ্জামান সঙ্গিয় ফোর্স নিয়ে রবিবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার পয়সা গুচ্ছগ্রাম থেকে ওই গ্রামের কবির শেখ এর ছেলে গাাঁজা ব্যবসায়ি শাহাদাৎ শেখ (২৮)কে গাঁজাসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় এসআই মনিরুজ্জামান বাদী হয়ে রাতে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে, নং-১(১.১.২৩)।

অপরদিকে রবিবার রাতে অভিযান চালিয়ে বানারীপাড়া থানার যৌতুক নিরোধ আইন মামলা (সিআর ১২৪/২২) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উপজেলার রত্নপুর গ্রামের আনিছ হাওলাদারের স্ত্রী সালেহা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সালেহা ও গাঁজা ব্যবাসায়ি শাহাদাতকে সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর