শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভোলায় আর্জেন্টিনা সমর্থক খুন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১২:২৭ অপরাহ্ন

ভোলায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দুই গ্রুপের নুডুলস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় হৃদয় (২০) নামে এক যুবক ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এছাড়া ৮ জনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মহিউদ্দিন (২৮) আব্দুল্লাহ (২৫), লিটন (২৩), শাহাবুদ্দিন (২০), নয়ন (১৮), অলিউল্লা মুন্সী (৫৫), অলিউল্লাহ ফরাজি (৩৫), আশিক (২০) ও তালহা (১৮)।

স্থানীয়রা জানান, রবিবার আর্জেন্টিনা খেলার দিন সমর্থকরা নুডুলস খাবার আয়োজন করেন। এই নিয়ে দুই সমর্থক আকবর ও আশিকের মধ্যে কথা কাটাকাটি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। পরে মঙ্গলবার রাতে আবার ওই দুই পক্ষের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে মারামারিতে লিপ্ত হয়। এতে হৃদয় নামের এক যুবক আঘাত পেয়ে পুকুরে পড়ে যান। বুধবার ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার এসআই আনিস উদ্দিন বলেন, ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ৮ জন সদর হাসপাতালে ভর্তি আছেন। একজন মারা গেছেন। আমরা ময়নাতদন্ত শেষে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর