শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বিশ্বকাপের শীর্ষ গোলদাতা এখন এমবাপ্পে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

গোল্ডেন বুটের লড়াইয়ে দ্বিতীয় স্থানে থাকা মেসি, জিরু, গাকপোদের থেকে অনেকটাই এগিয়ে গেলেন ২৩ বছর বয়সী ফরাসি এই তারকা।

শেষ ষোলোতে পোল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের ৩-১ ব্যবধানের জয়ে দু’টি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। আর এর মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। ৫ গোল করে সবার শীর্ষে অবস্থান করছেন এমবাপ্পে।

গোল্ডেন বুটের লড়াইয়ে দ্বিতীয় স্থানে থাকা মেসি, জিরু, গাকপোদের থেকে অনেকটাই এগিয়ে গেলেন ২৩ বছর বয়সী ফরাসি এই তারকা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি, দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে দু’টি গোল করেন এমবাপ্পে, শেষ ম্যাচে বিশ্রাম পেয়ে প্রথম একাদশে না থাকায় গোলের সংখ্যা বাড়াতে পারেননি তিনি, খেলেছেন শেষের ২৫ মিনিট।

আর পোল্যান্ডের বিপক্ষে করা দু’টি গোলই ছিল চোখ ধাঁধানো। কাতার বিশ্বকাপে ৫ গোল করার পাশাপাশি ২ টি গোলে সহায়তাও করেছেন এমবাপ্পে।

এই দুই গোলের ফলে বিশ্বকাপে মোট ৯ গোল হয়ে গেল কিলিয়ান এমবাপ্পের। ১৯ বছর বয়সে রাশিয়া বিশ্বকাপে করেছিলেন ৪ গোল, এবার শেষ ষোলো পেরোতেই করে ফেলেছেন ৫ টি। বিশ্বকাপ ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড যে এখনই হুমকির মুখে সেটি না বললেও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর