শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বাগাতিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের গরু-ছাগল

মো. রায়হান আলী, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১:৪৯ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় একটি বাড়িতে আগুনে পুড়ে গেছে দুটি ঘর ও গরু-ছাগল। শুক্রবার রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাতশৈল গ্রামের হাবিবুল্লা গাইনের ছেলে সোলেমান আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ¶তি হয়েছে বলে দাবি ভুক্তভোগীরা। স্থানীয়রা জানায়, ঘটনার দিন রাতে গরু-ছাগল বেধে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। পরে রাত, পৌনে এগারোটার দিকে পাশের বাড়ির একজন বাহিরে বের হলে আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। সেই চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই দুইটি টিনের ঘর, দুটি গরু, একটি ছাগল, ঘরে থাকা ফসল এবং একটি বাইসাইকেল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গরুর ঘরে দেয়া কয়েলের আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে তাদের ধারণা। ফাগুয়াড়দিয়াড় ইউপি চেয়ারম্যান এস এম লেলিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর