শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে ভ্যানচালক গ্রেফতার

মো. রায়হান আলী, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৩:৩৯ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে আলমগীর হাজাম (৩৫) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর মাড়িয়া হাজামপাড়া এলাকার মকছেদ হাজামের ছেলে। জানা গেছে, ১২ নভেম্বর আলমগীরের বাড়িতে খেলতে গেলে শিশুটিকে ধর্ষণ করে সে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ভয়-ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরে পরিবারের লোকজন জানতে পেরে থানায় মামলা করেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আলমগীর হাজামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর