শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

পোশাক খাতের প্রদর্শনী ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৩ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে (বিআইসিসি) এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করে পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে বিদেশি ক্রেতারা অংশ নেবেন। বাংলাদেশকে ব্রান্ডিং করার পাশাপাশি বাংলাদেশের পোশাক খাত সম্পর্কে ক্রেতাদের স্বচ্ছ ধারণা দিতে এ আয়োজন করা হয়েছে বলে জানায় বিজিএমইএ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুবকদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। রপ্তানি উন্নয়ন তহবিল তৈরি করে দিয়েছে। তৈরি করোনা মোকাবিলায় পোশাকশিল্পে আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার।

সোমবার (১৪ নভেম্বর) ঢাকা অ্যাপারেল এক্সপোর উদ্বোধন এবং ৩৭তম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হবে। পরের দিন মঙ্গলবার (১৫ নভেম্বর) বিদেশি ক্রেতাদের বাংলাদেশের সবুজ শিল্প ভ্রমণ করানো হবে। একই দিনে ঢাকা অ্যাপারেল সামিট ও ডেনিম এক্সপোর উদ্বোধন করা হবে। শুক্রবার বিজিএমইএ’র ইনোভেশন সেন্টার উদ্বোধনের মাধ্যমে শেষ হবে ‘মেইড ইন বাংলাদেশ উইক’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর