শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নাগরপুরে জমি নিয়ে সংঘর্ষ আহত ৬

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৪:৪১ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বেকড়া ইউনিয়নের দক্ষিন বেকড়া গ্রামে এ ঘটনায় একই পরিবারে ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে সোরহাব মিয়া (৬০), চান মিয়া (৫২), জহিরুল ইসলাম (৪৫), ফরিদ মিয়া (৩০), শাহানাজ বেগম (৫০), নাজমা বেগম (৪০)। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে তফিজের পরিবারের সাথে একই গ্রামের রহিম ও রৌফ জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধী জমি নিয়ে কয়েক দিন আগে হামলার ঘটনাও ঘটে। এর জের ধরে বুধবার সকাল নয়টার দিকে তফিজের পরিবার তাদের বাড়ীর সীমানায় বেড়া দিতে গিয়ে হামলার শিকার হন। রহিম ও রৌফ তাদের দলবল নিয়ে এসে অর্তকৃত ভাবে দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা করে। হামলায় চার ভাই ও ভাবী গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে এলাকাবাসী তাদেরকে উদ্বার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।

নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. ফারহানা জান্নাত স্নিগ্ধা বলেন, মারামারির ঘটনায় ৬জন আহত অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসা জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী ২ জনের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে অন্য জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর