বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

২০২৪ সালের নির্বাচনে লড়বেন ডোনাল্ড ট্রাম্প

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১১:০১ পূর্বাহ্ন

আগামী ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ে নামার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার আইওয়া অঙ্গরাজ্যে আয়োজিত এক র‍্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বলেন, তিনি আগামী ২০২৪ সালের নির্বাচনে ‘খুব, খুব, খুব সম্ভবত’ আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (৪ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ নভেম্বর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন ট্রাম্প।

২০২০ সালের নির্বাচনে জালিয়াতি হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, আমি দুবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুবারই জয়লাভ করেছি। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার নির্বাচনে অংশ নিয়ে আমি বেশি ভালো ফলাফল করেছি। ২০১৬ সালের নির্বাচনে আমি যত ভোট পেয়েছি, ২০২০ সালের নির্বাচনে তার চেয়ে লাখো ভোট বেশি পেয়েছি।

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন ৭ কোটি ২০ লাখ ভোট। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পান ৮ কোটি ১০ লাখ ভোট। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ক্ষমতায় আসেন বাইডেন।

প্রসঙ্গত, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই বছর পর আগামী ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা। দেশ পরিচালনায় নিজেদের যোগ্য প্রমাণের চেষ্টা করছেন তাঁরা। ডেমোক্র্যাট প্রার্থীদের মনোবল বাড়াতে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণায় অংশ নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বারাক ওবামাসহ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। থেমে নেই রিপাবলিকানরাও। নির্বাচনে প্রচারণায় আগে থেকেই মাঠে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে থাকছেন দলের ক্লিন ইমেজের নেতারাও।

দেশটির সংবিধান অনুসারে, মার্কিন কংগ্রেসের দুই কক্ষের মধ্যে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটি আসন ও সিনেটের ১০০ আসনের মধ্যকার এক-তৃতীয়াংশ আসনে ভোট হবে এবারের মধ্যবর্তী নির্বাচনের ভোট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর