শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ইউনিলিভার ছাড়াও ৩৪ কোম্পানির শ্যাম্পুতে ক্যান্সারের উপাদান!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ইউনিলিভারের পর এবার আরও ৩৪টি কোম্পানির ড্রাই শ্যাম্পুতে ক্যান্সারের তৈরির রাসায়নিক উপাদান ‘বেনজিন’র উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এসব কোম্পানির শ্যাম্পুতে সর্বোচ্চ ৭০ শতাংশ ‘বেনজিন’র খোঁজ মিলেছে।

এ তথ্য প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বাজার থেকে প্রসাধনী তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা- ফুডস অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

‘নট ইওর মাদার’স নামে একটি জনপ্রিয় শ্যাম্পু প্রস্তুতকারক কোম্পানির ড্রাই শ্যাম্পুতে সবচেয়ে বেশি পরিমাণ বেনজিন পাওয়া গেছে। এছাড়াও ‘বাতিস্ত’, ‘সান বাম’-এর মতো কয়েকটি কোম্পানির ড্রাই শ্যাম্পুতেও এ ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ পাওয়া গেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি কোম্পানি তাদের শ্যাম্পু বিক্রি বন্ধ করে দিয়েছে।

এফডিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ড্রাই শ্যাম্পু’তে বেনজিন ছাড়াও প্রোপেন ও বিউটেন ব্যবহার করা হয়। এগুলো পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। পেট্রোলিয়ামের বিভিন্ন উপজাত পদার্থের মধ্যে অশুদ্ধি হিসেবে মিশে থাকে বেনজিন। যার নিয়মিত সংস্পর্শে দেশে বিভিন্ন গুরুতর রোগ দেখা দিতে পারে দেহে। এমনকি মরণরোগ ক্যানসারও সৃষ্টি করতে পারে।

তবে ওই ৩৪টি কোম্পানির সবগুলোর নাম জানা যায়নি এবং ঠিক কী পরিমাণে ওই উপাদান শ্যাম্পুগুলোতে পাওয়া গেছে, তাও নির্দিষ্ট করে না বললেও, সহনীয় মাত্রার চেয়ে বেশি ছিল বলেই জানিয়েছে মার্কিন সংস্থাটি।

এর আগে, এক নোটিশে ইউনিলিভারের ডাভ, নেক্সাস, সুঅভ ও টিগি ব্র্যান্ডের ড্রাই শ্যাম্পুর মধ্যে বেনজিনের উপস্থিতি শনাক্তের বিষয়টি উল্লেখ করা হয়। সেই সঙ্গে এসব ব্র্যান্ডের শ্যাম্পু বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বানও জানায় এফডিএ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর