শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

হিজাববিরোধী আন্দোলন ইরানের বিরুদ্ধে সস্ত্রীক রাস্তায় নামলেন ট্রুটো

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১:০৮ অপরাহ্ন

ইরানের হিজাব বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরই অংশ হিসেবে শনিবার (২৯ অক্টোবর) অটোয়ায় অন্যদের সঙ্গে রাস্তায় নেমে সস্ত্রীক বিক্ষোভে অংশ নেন তিনি। খবর ভয়েস অব আমেরিকা’র।

ট্রুডো এবং সোফি গ্রেগোয়ার ট্রুডোর উপস্থিতিতে শনিবার অটোয়ায় এই বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। গত ২২ সেপ্টেম্বর ইরানি তরুণী মাহসা আমিনি পুলিশ হেফাজতে মৃত্যু হওয়ার পর দেশটিতে হিজাব বিরোধী আন্দোলন শুরু হয়। ওই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে ইরানে বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি শনিবার (২৯ অক্টোবর) আর বিক্ষোভ না করতে আন্দোলনকারীদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, হোয়াইট হাউস ও জায়োনিস্টরা একটি অশুভ পরিকল্পনা করেছে। তবে তার সতর্কবার্তায় কাজ হয়নি। শনিবারও রাস্তায় নেমে আসে ইরানের বিক্ষোভকারীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর