শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত, আহত ২

মোঃ এনামুল হক বাদশা, সিংড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৪:১২ অপরাহ্ন

নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। শনিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিএনজিচালকের নাম মো. রফিকুল ইসলাম (৩৭)। তিনি চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের মৃত আ. সোবাহানের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো চলনবিলে মাছ শিকার করে চৌগ্রাম আড়তে বিক্রি করতে যাচ্ছিলেন রফিকুল ইসলাম। নাটোর-বগুড়া মহাসড়ক ধরে চৌগ্রাম এলাকায় পৌঁছলে একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছেন। তারা পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর