শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আজ প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবেন সাকিবরা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সংক্ষিপ্ত ভার্সনের চলমান বিশ্বকাপে আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করা আটটির মধ্যে ছয় দল আজ নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেবে।

ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বাংলদেশ সময় দুপুর ২টায়।বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। সকাল ৯টায় ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে লড়বে পাকিস্তান ও আফগানিস্তান।

সুপার টুয়েলভের অন্য দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, একটি করে ওয়ার্ম ম্যাচ খেলবে। এরই মধ্যে গতকাল নিজেদের প্রথম ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারতের কাছে ৬ রানে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং আর পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে ইংল্যান্ড। এছাড়া প্রথম ওয়ার্ম ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

নিজেদের প্রথম অনুশীলন ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬০ রান করে আফগানরা। জবাবে আফগানিস্তানের বোলিং তোপে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের। পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৯৮ রানের বেশি করতে পারেনি সাকিব-মিরাজ-সৌম্যরা।

ম্যাচে চরম ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশের টপ-অর্ডার। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ইনিংস শুরু করেন। ১৯ রানের জুটি গড়েন তারা। জুটিতে ৯ বলে ১২ রান তুলে প্যাভিলিয়নে ফিরেন শান্ত।

শান্তর আউটের পর ব্যাটিং ধস নামে বাংলাদেশ ইনিংসে। ৬০ রানে অষ্টম উইকেট হারায় তারা। মিরাজ ৩১ বলে ১৬, সৌম্য সরকার-সাকিব আল হাসান ১ রান করে, আফিফ হোসেন-ইয়াসির আলি খালি হাতে, নুুরুল হাসান ৮ বলে ১৩ ও তাসকিন ৬ রান করে বিদায় নেন।

শেষদিকে মোসাদ্দেক হোসেন ৩৩ বলে ২৯ ও মুস্তাফিজুর ১৭ বলে ১০ রান করে বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন। তারপরও আফগানিস্তানের বিপক্ষে ১০০ রান করতে পারেনি টাইগাররা।

ব্যাটারদের ব্যর্থতার দিনে দুই পেসার তাসকিন ও হাসান মাহমুদ আলো ছড়িয়েছেন। সঙ্গে ছিলেন সাকিব। ৪ ওভার করে বল করে তাসকিন ৩০ রানে ৩টি, হাসান ২৪ ও সাকিব ৪৬ রানে ২টি করে উইকেট নেন। মুস্তাফিজ ৪ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি। টি-টোয়েন্টিতে সাতবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম অনুশীলন ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকার বোলাররা ৯৮ রানে গুটিয়ে দেয় নিউজিল্যান্ডের ইনিংস। জবাবে ৫২ বল বাকি রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর