শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চুমু নিয়ে রাশমিকার তিক্ত অভিজ্ঞতা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে তার একটি চুম্বন দৃশ্য রয়েছে। এক সাক্ষাৎকারে সেই দৃশ্য নিয়ে কথা বলেছেন এই নায়িকা।

ব্যক্তিগত জীবনে রাশমিকার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন শোনা যায়। তাই তাদের সম্পর্কের সমীকরণ প্রায়ই আলোচনায় আসে। পর্দায় তাদের রসায়ন বিশেষ করে ‘ডিয়ার কমরেড’ সিনেমার চুম্বন দৃশ্য ও পরবর্তী সময়ে এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বিদ্রূপও হয়।

রাশমিকা বলেন, ‘জানি না কীভাবে সেই সময়গুলো পার করেছি। ব্যক্তি হিসেবে আমি খুবই আবেগপ্রবণ এবং কাছের মানুষদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এই দৃশ্যটির পর সবাই আমাকে কল করে বলেছিল, সব ঠিকঠাক রয়েছে। কিন্তু অনেক বিদ্রূপও শুনতে হয়েছে।’

এই অভিনেত্রী জানান, তাকে নিয়ে আপত্তিকর অনেক কিছু পত্রিকায় ছাপা হয়েছিল যা তার জন্য অনেক কষ্টের ছিল। তার ভাষায়, ‘আমি অনেক কিছু পড়েছিলাম, যা আমার জন্য অনেক কষ্টের ছিল। দুঃস্বপ্ন দেখতাম যে, সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রায়ই এই স্বপ্ন দেখতাম। অনেক দিন দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত এবং বসে বসে কাঁদতাম। এমনও হয়েছে কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠতাম।’

রাশমিকার পরবর্তী সিনেমা ‘গুডবাই’। এই সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হচ্ছে। এতে আরো আছেন— অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি প্রমুখ। আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। এছাড়াও ‘মিশন মজনু’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর