বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাফ নারী ফুটবল ম্যাচ দেখতে পারলো না কৃষ্ণার মায়ের 

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৭ অপরাহ্ন

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে বাংলাদেশের মানুষ এখন আনন্দে ভাসছে। ফাইনালে নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে বাংলাদেশের মেয়েদের এ সাফল্য খুলে দিয়েছে ফুটবলের নতুন দুয়ার। তিন গোলের মধ্যে দুটি গোলই করেছেন কৃষ্ণা রানী সরকার। সেই আনন্দ ছুঁয়ে গেছে কৃষ্ণার বাড়িতে, টাঙ্গাইলের গোপালপুরের উত্তর পাথালিয়ার গ্রামের মানুষের মাঝে। তবে বাড়িতে বিদ্যুৎ না থাকায় তাঁর মা নমিতা রানী সরকার মেয়ের খেলা দেখতে পারেননি। বাবা খেলা দেখেছেন অন্য গ্রামে গিয়ে। আর ভাই পলাশ জানান সারা দিন উপবাস করেছিলেন বোনের ভালো খেলার জন্য।
কৃষ্ণার মা নমিতা রানী সরকার আফসোস করেন, ‘বিদ্যুৎ না থাকায় খেলা দেখতে পারিনি। খেলা শেষ হওয়ার পর তার ছেলে পলাশের কাছে মোবাইল ফোনে জয়ের কথা জানতে পারি ।  আমি কৃষ্ণাসহ ওদের দলের সবার জন্য দেশবাসীর কাছে আশীর্বাদ চাই।’ পেছনের ইতিহাস বলেন: এ পর্যায়ে আসতে আমার মেয়েকে অনেক কটু কথা শুনতে হয়েছিল, এখন সবাই গর্ব করে কৃষ্ণাকে নিয়ে।
কৃষ্ণার বাবা বাসুদেব সরকার বলেন, ‘বিদ্যুৎ না থাকায় আমি পাশের গ্রামে গিয়ে খেলা দেখে দারুণ খুশি। মেয়ের খেলায় খুব খুশি। এলাকার মানুষও খুব উপভোগ করেছে। অনেকেই আনন্দে শুভেচ্ছা জানাতে আসছে। কৃষ্ণার জন্য আশীর্বাদ চাই।’
কৃষ্ণার সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।
গোপালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক কৃষ্ণাকে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়ে বলেছেন, ‘কৃষ্ণা শুধু গোপালপুর কিংবা টাঙ্গাইল জেলার নয়, সারা দেশের গর্ব। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তার উত্থান শুরু। দেশে ফেরার পর আমরা ওকে বড় করে একটি সংবর্ধনা দেব। কৃষ্ণার মাকে কিছুদিন আগে রত্নগর্ভা সম্মাননা দিয়েছি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর