শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

শাহরুখের জন্য ঝুঁকি নিয়েছেন সাবানি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ সিনেমায় তাকে দেখা গেছে। এতে কিছু সময়ের জন্য পর্দায় হাজির হলেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন শাহরুখ।

এই সিনেমায় বিজ্ঞানী মোহন ভার্গব চরিত্রে দেখা গেছে শাহরুখকে, তিনি ‘বানরাস্ত্র’-এর অধিকারী। এতে এই অভিনেতাকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। তবে তিনি নিজে কিন্তু এই ঝুঁকি নেননি। তার হয়ে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটিতে ঝুঁকি নিয়েছেন হাসিত সাবানি। সিনেমাটিতে শাহরুখ খানের বডি ডাবল হিসেবে কাজ করেছেন তিনি।

’আলাদিন’, ‘জেমস বন্ড’-এর মতো সিনেমায় স্টান্ট করেছেন হাসিত। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ সিনেমার সেটে শাহরুখ খানের সঙ্গে তার একটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে দু’জনকে প্রায় একই রকম পোশাকে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র সিনেমায় তার ক্যামিও চরিত্রের জন্য শাহরুখ খানের মতো কিংবদন্তির বডি ডাবল হিসেবে কাজ করতে পেরে খুব আনন্দিত।’

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে। প্রথমটির নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’। আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়াও অভিনয় করেছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা। গত ৯ সেপ্টেম্বর মুক্তির পর ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে দর্শক সমালোচকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করেছে এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর