শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

এবার আয়ুষ্মানের ড্রিম গার্ল অনন্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

জনপ্রিয় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার দর্শকপ্রিয় সিনেমাগুলোর একটি ‘ড্রিম গার্ল’। এবার সিনেমাটির সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন তিনি।

সম্প্রতি ‘ড্রিম গার্ল টু’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এই টিজারের শুরুতেই দেখা মিলেছে আয়ুষ্মান খুরানার। এবার এই অভিনেতার সঙ্গে আছেন অনন্যা পান্ডে। টিজারে তাকেও দেখা গেছে। এই সিনেমায় প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে টিজারটি পোস্ট করেছেন অনন্যা পান্ডে। ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের ড্রিম গার্ল আবার আসছে। পূজার সঙ্গে দেখা করুন ২০২৩ সালের ২৩ জুন অর্থাৎ ঈদে।’

‘ড্রিম গার্ল টু’ পরিচালনা করবেন রাজ শান্দিল্য। আয়ুষ্মান ও অনন্যা ছাড়াও এতে অভিনয় করবেন— আনু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, সীমা পাওয়া এবং অভিষেক ব্যানার্জি।

এর আগে ২০১৯ সালে মুক্তি পায় ‘ড্রিম গার্ল’। এতে আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধেছিলেন নুসরাত ভারুচা। আরো ছিলেন— আনু কাপুর, মানজত সিং, রাজেশ শর্মা, বিজয় রাজ, অভিষেক ব্যানার্জি প্রমুখ। ২৮ কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর