বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নীতিহীন-ধর্মান্ধ-দেশবিরোধীরা ভালো লেখক হতে পারে না

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:১১ অপরাহ্ন

জাতীয় সাংস্কৃতিকধারার পুরস্কার সাউন্ডবাংলা-পল্টনড্ডায় অতিথিবৃন্দ বলেছেন, নীতিহীন-ধর্মান্ধ-দেশবিরোধীরা ভালো লেখক হতে পারে না, প্রকৃত মানুষও হতে পারে না। যে কারণে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয় তারা। বাংলাদেশ তো অবশ্যই বিশ^জুড়ে কেবল লোভ মোহহীন নীতিবান নিঃস্বার্থ মানুষেরাই সাহিত্য-সংস্কৃতি অঙ্গণে যুগের পর যুগ টিকে আছেন। অতএব, প্রতিটি লেখক-কবি-সাহিত্যিক-সাংস্কৃতিক ব্যক্তিকে অবশ্যই স্বার্থহীন নিরলস সাহিত্য-সংস্কৃতিকর্মী হতে হবে।

১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১১৬ তম আড্ডায় অতিথিবৃন্দ উপরোক্ত কথা বলেন। জাতীয় সাংস্কৃতিকধারার পৃষ্টপোষক কথাশিল্পী শান্তা ফারজানার সভাপতিত্বে লেখা পাঠে অংশ নেন সাংস্কৃতিকধারার সহ-সভাপতি কবি আলতাফ হোসেন রায়হান, কবি শ্রুতি খান, শিল্পী-কবি বিমল সাহা, মামুনুর রশিদ প্রমুখ। অনলাইনে যুক্ত হন ভারত থেকে কবি বিনয় বিশ্বাস, সাবিত্রী ঘোষ এবং নিউইয়র্ক থেকে কথাশিল্পী মার্টিনা রেইস। সাংস্কৃতিকধারার উপদেষ্টা মোমিন মেহেদী নিবেদিত এ আয়োজনে উপস্থিত সাহিত্যিকদেরকে আপ্যায়নের পাশাপাশি সাউন্ডবাংলা থেকে প্রকাশিত পত্রিকা ‘স্বপ্নালোক’ ও কাব্যগ্রন্থ উপহার দেয়া হয়।

এ আয়োজনে অতিথিবৃন্দ আরো জানান, সাউন্ডবাংলার নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশের পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগণের প্রেরিত লেখাগুলোও প্রকাশিত হচ্ছে। লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে  mominmahadi@gmail.com . জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর