শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ও রজত জয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতিতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রীদের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান এবং অত্র কলেজের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতি সভা সকল বর্ষের ছাত্রী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডি সমন্বয়ে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ খলিলুর রহমান। আলোচনা সভায় মান সম্মত পাঠদান শতভাগ উপস্থিতি ও ভাল ফলাফল অর্জনের বিষয় নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বক্তারা।

আরো বক্তব্য রাখে এ+ প্রাপ্ত ছাত্রী তাছলিমা খাতুন। অনুষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আঃ আজিজ, শহিদুল ইসলাম, আঃ গফুর, রেজাউল করিম, বিরঙ্গ কুমার সরকার, মাহমুদা মোস্তারিন, সাব্বির হোসেন, প্রভাষক মোক্তার হোসেন ও উপাধ্যক্ষ মোঃ শাহাদত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, বর্ষিয়ান জননেতা বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ আঃ রহমান মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আরিফুর রহমান। সভায় অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল কলেজের আগামী দিনে সাফল্যে সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর