সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১:০৭ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় দৈনিক মজলুমের কন্ঠের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃস্পতিবার সকালে দৈনিক মজলুমের কন্ঠের উপজেলা প্রতিনিধির সহযোগিতায় নাগরপুর প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও কেক কাটার হয়। নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও দৈনিক মজলুমের কন্ঠ নাগরপুর উপজেলা প্রতিনিধি মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এ সময় নাগরপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর