সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

দ্রব্যমূল্য স্থিতিশীলে ব্যর্থ সরকার : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৪:২৫ অপরাহ্ন

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জ্বালানি তেল-দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থ সরকার তাই মুখ ফিরিয়ে নিয়েছে ছাত্র-যুব-জনতা। তারা এখন নির্মম বাস্তবতার কষাঘাতে জর্জরিত হয়ে তথাকথিত উন্নয়নের নামে অপরাধ-দুর্নীতি-খুন-গুম থেকে মুক্তি চায়।

২ দিনব্যাপী জনসংযোগ কর্মসূচির শেষ দিনে ২৭ আগস্ট সকাল ১০ টায় পুরানা পল্টন, তোপখানা রোড, বিজয়নগর, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলাকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ. সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, শুভানুধ্যায়ী আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য মামুনুর রশীদ, উজ্জ্বল সানী, অনলাইন প্রেস ইউনিটির সদস্য আল আমিন মুন্না, মো. ইউসুফ, হুমায়ুন কবির জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এসময় আরো বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর গত ১০ বছরে রাজনৈতিকভাবে বাংলাদেশে সকল রাজনৈতিক প্লাটফর্মের মত জোয়ারে গা ভাসিয়ে জোট ভিত্তিক রাজনীতি না করে গণভিত্তিক রাজনীতি চালিয়ে যাচ্ছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। নতুনধারা সবসময় জনগণের দাবি বাস্তবায়নে রাজপথে ছিলো, আগামীতেও থাকবে। জোটের নামে মানুষের অধিকারের কথা ভুলে লোভের বলি হবে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর