শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আমাদের সুন্দরবন – মো. আমজাদ হোসেন রতন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সুন্দরবন পাহাড়ি বনজ গাছ গাছরা ভরা সমতল উঁচু-নিচু নিয়ে এর অবস্থান।
অপরূপ সৌন্দর্যে ঘেরা নয়নাভিরাম, তোমার মাঝে রয়েছে মানবজাতির সরল নিঃশ্বাসের আহ্বান।
কোটি মানুষকে দিচ্ছ বিশুদ্ধ বাতাস, তোমার মাঝে রয়েছে হরেক প্রজাতির পশু আর পাখির কলতান।
সকাল-সন্ধ্যায় সাজো তুমি অপরূপা, ছোট ছোট নদী বেষ্টিত রয়েছে ঝর্ণা ও পাখির কলতান, তুমি কি নারী! নহ নর জানি।
 তোমার মোহতে পাগল সকলে দেখে তোমার রুপ, কি যে অপরুপ।
সারি সারি সুন্দরি, গজারি আরো না কত কি, ছায়া আর শীতল বাতাসে মন যে আমি হেরি।
 তুমিতো অপরূপ সুন্দরী।
সুন্দরবন তোমারে তাইতো এমন করে ভালবেসে বার বার ছুটে আসি।
সুজলা সুফলা শস্য শ্যামলা আমারি এই ভুমি খানি, তোমারি রূপে বাড়িয়েছো আরও একটু খানি।
দেখবো তোমায় কাটাবো সময় কত না স্বপ্ন বুনি,  একবার দেখলে মন ভরেনা তোমার ঐ রুপ খানি।
তোমার মাঝে ঠাঁই দিয়েছো কত না জীব জানোয়ার, বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার।
সুন্দরবনের সুন্দরী গাছ, রয়েছে ঔষধি গাছের সমাহার।
 সবুজ পাতায় পাতায় অক্সিজেন ভরা জোৎস্না স্নাত আমাদের সুন্দরবন, আমাদের অহংকার।
মৌমাছির গুঞ্জন শুনি গভীর অরণ্যে ফুলে-ফলে ভরা কতনা বৃক্ষরাজি, ঝরনার জলধারা খেলছে অবিরাম।
ধ্বংস গড়ার খেলায় মত্ত অবিরাম।
নাগ নাগিনীর মিলন দেখো একটু খানি, হাজারো পাখির কলতান।
বিশ্ববাসীকে যেন ডেকে ডেকে করে আহ্বান, এসো এসো হে সখা প্রকৃতিপ্রেমী এই সুন্দরবনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর