সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

আগৈলঝাড়ায় দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আপডেট সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১:৫১ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমীক ভবনের উদ্বোধন করা হয়েছে।
সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২কোটি ৮৮লাখ টাকা ব্যয়ে নির্মিত পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন করা হয়।
বুধবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে ভবন উদ্বোধন পূর্ব অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীর সূধী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। পরে অতিথীরা নবনির্মিত দু’টি বিদ্যালয়ের চারতলা একাডেমীক ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, পিয়ারা ফারুক বক্তিয়ার, ফরহাদ তালুকদার, অনিমেষ মন্ডল, ইউনুস আলী মিয়া, বজলুর রহমান হাওলাদার, উপজেলা স্বে”চ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, ছাত্রলীগের সভাপতি জাকির পাইকসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর