শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

ডিজেলের দাম কমায় বাসভাড়া কমলো শ্রীলঙ্কায়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১২:২৮ অপরাহ্ন

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ডিজেল ও এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম কমায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এছাড়া জ্বালানির দাম কমে যাওয়ায় দেশটিতে বাসভাড়াও কমানো হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম কলম্বো পেজ জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাসভাড়া কমিয়ে নতুন ভাড়া কার্যকর করেছে জাতীয় পরিবহন কমিশন (এনটিসি)।

এনটিসির মহাপরিচালক ড. নীলান মিরান্ডা বলেছেন, এনটিসির সুপারিশ এবং পরিবহন মন্ত্রীর অনুমোদনের পর ন্যূনতম বাসভাড়া ৩৪ রুপি করা হয়েছে। বেশি ভাড়া আদায় করা হলে অভিযোগ করার কথাও বলা হয়েছে।

ডিজেলের দাম কমে যাওয়ায় দেশটিতে বাসভাড়া আগের তুলনায় ১১ দশমিক ১৪ শতাংশ কমানো হয়েছে। ডিজেল সংকটের কারণে এর আগে ২০ শতাংশ বাড়িয়ে ন্যূনতম বাসভাড়া ৩৮ রুপি করা হয়েছিল। জ্বালানির দাম কমে যাওয়ায় এখন ন্যূনতম ভাড়া ৩৮ রুপি থেকে কমিয়ে ৩৪ রুপি করা হয়েছে।

মীরান্ডা বলেছেন, শ্রীলঙ্কা পরিবহন বোর্ড এবং অন্যান্য যাত্রী পরিবহন সংস্থাকে সেদিন রাত থেকেই নতুন ভাড়া কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন রেট অনুযায়ী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ভ্রাম্যমাণ পরিদর্শক মোতায়েন করা হয়েছে।

সূত্র: কলম্বো পেজ, সিলন টুডে


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর